বাংলাদেশের খবর

আপডেট : ১৫ April ২০২২

দক্ষিণ কেরানীগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


কেরানীগঞ্জ দক্ষিণ থানা শাখা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় দক্ষিন কেরাণীগঞ্জের আমবাগিচা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুন্নেছা মান্নান, প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু.ই মামুন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বনশ্রী বিশ্বাস স্মৃতিকনা, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম ইসলাম বিথি।

এ সময় সংগঠনকে গতিশীল করতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু.ই মামুন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বনশ্রী বিশ্বাস স্মৃতিকনা দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি হাজি মোঃ মাহমুদ আলমসহ প্রমুখ। সম্মেলনে কারো নাম ঘোষণা দেয়া হয়নি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ও মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি'র সমন্বয় একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১