বাংলাদেশের খবর

আপডেট : ১৭ April ২০২২

ফেনীতে মসলার মিলে র‌্যাবের অভিযান, এক টন ভেজাল গুঁড়াসহ গ্রেপ্তার ১


ফেনীতে এক টন ভেজাল হলুদ-মরিচের গুঁড়াসহ এক ভেজাল মসলা মিস্ত্রিকে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার বিকালে শহরের তাকিয়া রোডস্থ রামপুর তাকিয়া বাড়ীর নজরুল ইসলামের দরবার মশলার মিল ঘর থেকে মো. আব্দুর রহিমকে (৪৫) আটক করে র‌্যাব। রবিবার গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেন। 

আটককৃত মসলা ব্যবসায়ী মো. আব্দুর রহিম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নামে নাসনী ঘাঘুয়া এলাকার মোঃ নওশের আলীর ছেলে।

ফেনীস্থ র‌্যাব-৭’র কোম্পানী কমান্ডার জানান, শহরের তাকিয়া রোডস্থ রামপুর তাকিয়া বাড়ী নজরুল ইসলামের দরবার মসলার মিলে অভিযান চালায় র‌্যাব। এসময় মসলার মিল ঘর তল্লাশী করে ২৬টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ১ হাজার কেজি রং মিশ্রিত ভেজাল হলুদ-মরিচের গুঁড়া জব্দ করা হয়। এসময় ভেজাল মশলা কারবারী মো. আব্দুর রহিমকে আটক করে র‌্যাব। জব্দকৃত ভেজাল হলুদ মরিচের গুঁড়ার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব আরো জানান, আটককৃত মসলা ব্যবসায়ী মো. আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ফেনীর উপশম হাসপাতাল সংলগ্ন একটি ভাড়া বাসায় থেকে এ ভেজাল ব্যবসা করে আসছিল। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১