বাংলাদেশের খবর

আপডেট : ১৭ April ২০২২

মির্জাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন


টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দুর্লভ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১