আপডেট : ১৮ April ২০২২
বাংলাদেশ টেলিভিশনের চলচ্চিত্র বিষয়ক ছায়াছবির গান নিয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ছায়াছন্দের উপস্থাপনায় থাকছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এইচ এম রানা। রানা বলেন, ছায়াছন্দ অনুষ্ঠানটি দীর্ঘ চার দশক ধরে তার জনপ্রিয়তা ধরে রেখে আজও দর্শক শ্রোতার হৃদয়ে ভালোলাগার একটি আসন দখল করে আছে। সেই ছোটবেলা থেকে পরিবারের সবাইকে নিয়ে যেই অনুষ্ঠান দেখে আমি ও আমরা অনেকেই বড় হয়েছি, যেই অনুষ্ঠান নিয়ে রয়েছে শৈশবের কতোইনা মধুর সব স্মৃতিকথন। এমন একটি অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পেয়ে ভীষণ আপ্লুত ও অনুপ্রাণিত। ইতোমধ্যে বিটিভির নিজস্ব অডিটরিয়ামের এক সেটে এর রেকডিং ও শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, এইচ এম রানার গ্রন্থনা ও উপস্থাপনায় এবং সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায় ছায়াছন্দ অনুষ্ঠানটি বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন রাত ৮ টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১