আপডেট : ১৯ April ২০২২
নড়াইল জেলা সদরে গ্রাম্য সালিশের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে আচমকা হামলায় মোঃ ইমাম হাসান রাজু (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। একই গ্রামের গোলাম রসুলের ছেলে জুয়েল রানা ওই হামলায় জড়িত বলে অভিযোগ উঠেছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রাজু পৌরসভার ২নং ওয়ার্ডের ভাটিয়া গ্রামের হরিপদ বিশ্বাসের ছেলে। সে সনাতন ধর্ম হতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ইমাম হাসান রাজুর মৃতদেহ উদ্ধার করেন। থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন আছে, পরিস্থিতি এখন শান্ত। স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে গরু নিয়ে ঝগড়া বিবাদ হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে গ্রাম্য সালিশের মধ্যে মীমাংসার শেষ পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার মাঝে জুয়েল রানা দেশীয় অস্ত্র দিয়ে ইমাম হাসান রাজু কে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায় বলে অভিযোগ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১