বাংলাদেশের খবর

আপডেট : ১৯ April ২০২২

কালীগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


গাজীপুরের কালীগঞ্জে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষে ‘উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যেদের প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন সভা কক্ষে এ দূর্যোগ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের যৌথ আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) একেএম ইদ্রিস আলী, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স পরিচালাক মো. আসসাদিকজামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ও কোর্স সমন্বয়কারী মনিরুল ইসলাম শোভন, কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১