আপডেট : ১৯ April ২০২২
চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০০ পিছ ইয়াবা বড়িসহ মিজানুর রহমান ভুঁইয়া নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের হাবিবুর রহমানের পুত্র। এ সময় অপর অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ভুঁইয়া ও অপর অজ্ঞাতনামা ব্যক্তি পাচারের উদ্দেশ্যে ঘরের ভিতরে ইয়াবা মজুদ করেছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশ মিজানুর রহমান ভুঁইয়ার ঘরে অভিযান চালিয়ে আলমিরার পাশে থেকে ৬০০ পিছ ইয়াবা বড়ি জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১