বাংলাদেশের খবর

আপডেট : ২১ April ২০২২

লালমনিরহাটে সুপারি গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু


লালমনিরহাট সদর উপহেলার বড়বাড়ি ইউনিয়নে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে আজিজুল হক (১৪) নামে এক কিশোর মারা গেছে।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টায় ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। মৃত আজিজুল উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ের তেলিপাড়া গ্রামের মজিদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ের তেলিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সুপারি ব্যবসায়ী আশরাফুল হক বড়বাড়ি ইউনিয়নের ওই দড়জিপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের সুপারি বাগান ক্রয় করেন। ওই বাগানের সুপারি পাড়ার জন্য প্রতিবেশী কিশোর আজিজুল হককে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে সুপারি পাড়তে ওই বাগানের গাছে উঠে আজিজুল। এসময় পিচ্ছিল সুপারি গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে ঘটনা স্থলেই মারা যায় কিশোর আজিজুল। 

মৃত কিশোরের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে এসে সদর থানার এসআই মাইদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১