আপডেট : ২৪ April ২০২২
গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেলের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ডিজি অধ্যাপক ডা. আবুল বাশার, মো. খুরশীদ আলম। আরো উপস্থিত ছিলেন ডা. জুলফিকার আলী লেনিন (যুগ্ম-সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ), ডা. মহিবুল ইসলাম সুমন (ডিরেক্টর, পিএম অফিস হেলথ), ডা. আসাদ রিন্টু (সহ-সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ)। আরো ছিলেন ডা. সামিউল ইসলাম সাদি (ডিরেক্টর এডমিন ডিজি হেলথ), ডা. এনায়েতুল্লাহ তুষার (সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি), ডা. শাহাদাৎ হোসেন রিপন (লাইন ডিরেক্টর এম আই এস ডিজি হেলথ) প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১