বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০২২

আখাউড়ায় উপহারের ঘর পাচ্ছে ৪৩ পরিবার


মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদেরকে ভূমি ও ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ উপজেলার মোট ৬৫৩ জনকে প্রধানন্ত্রীর উপহার ঘর দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে এ উপজেলায় ৪৩টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। বাকীগুলো দ্রুত সময়ের মধ্য কাজ শেষ করে উপকারভোগিদের কাছে হস্তান্তর করা হবে। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে আখাউড়া উপজেলায় ৪৩টি পরিবারকে ঈদ উপহার হিসেবে ভূমি ও ঘর প্রদান করা হবে। এর আগে ১ম ধাপে ৪৫টি এবং ২য় ধাপে ৫০টি মোট ৯৫টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। আগামী ৩০ শে জুনের মধ্যে সবগুলো ঘরের নির্মাণ কাজ শেষ করে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা করার লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন।

ইউএনও রুমানা আক্তার জানান, এ উপজেলায় মোট ৬৫৩টি ঘর বরাদ্দ দেওয়া হবে। ২ শতক জমিতে সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরে ২টি কক্ষ, ১টি বাড়ান্দা, ১টি কিচেন ও বাথরুম রয়েছে। উপজেলার উত্তর ইউপির রাজাপুর, চাঁনপুর, দক্ষিণ ইউপির সাতপাড়া, কেন্দুয়াই, কুড়িপাইকা, মোগড়া ইউপির নীলাখাদ, খলাপাড়া, চরনারায়নপুর, মনিয়ন্দ ইউপি'র নোয়া মোড়া, ঘাগুটিয়া, রাজমঙ্গলপুর, কর্মমঠ বাজার, ধরখারের রুটি, নোয়াপাড়া, বনগজ ও পৌর শহরের দেবগ্রাম এবং তারাগন এলাকায় ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে উত্তর ইউনিয়নে ২৯জন, দক্ষিণ ইউনিয়নে ২৩ জন, মোগড়া ইউনিয়নে ৪৬ জন, মনিয়ন্দ ইউনিয়নে ৮৬ জন, ধরখার ইউনিয়নে ৬৮জন এবং আখাউড়া পৌরসভায় ৩৫৪ জনকে ঘর দেওয়া হবে। ইতিমধ্যে ৯৫টি ঘর নির্মাণ শেষ করে উপকারভোগীদের হস্তান্তর করা হয়েছে। সরকারি খাস ভূমিতে এসব ঘর নির্মাণ করার কথা থাকলেও এ উপজেলায় চাহিদা মোতাবেক খাস জমি না পাওয়ায় জমি ক্রয় করে ঘর নির্মাণ করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রথম ধাপে প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা ছিল ছিল ১ লক্ষ ৭১ হাজার টাকা। দ্বিতীয় ধাপে ৫০টি ঘর নির্মাণ ব্যয় ধরা হয় ১ লক্ষ ৯১ হাজার টাকা। বর্তমানে নির্মাণ ব্যয় বাড়িয়ে প্রতিটি ঘরের জন্য ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপসচক্রবর্তী প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১