বাংলাদেশের খবর

আপডেট : ২৫ April ২০২২

উত্তরায় বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ


রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বকেয়া তিনমাসের বেতন এবং বোনাসের দাবিতে আন্দোলন করছেন ফ্যাশন আর ডিজাইন গার্মেন্টেস শ্রমিকরা। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ হয়ে যায়।

শ্রমিকরা দাবী জানায়, তাদের বেতন বোনাস না দিলে তারা রাস্তা থেকে সরবে না।

এসময়, পুলিশ তাদের বুঝানোর চেষ্টা করলেও গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা থেকে সরতে রাজি না। তাদের দাবি গার্মেন্ট মালিক তাদে গত তিন মাস যাবৎ বেতন দিচ্ছে না।

শ্রমিকরা বলছেন, তাদের বকেয়া তিন মাসের বেতন এবং ঈদ বোনাস না দিলে তারা রাস্তায় অবস্থান করে থাকবেন।

গার্মেন্টস কর্মী সোহাগ বলেন, ৫দিন যাবৎ পুলিশ শুধু দেখি দেখছি বলে সময় পার করেছেন। তারা কিছুই করছে না তারা কোন সমাধান করে দিতে পারেনি। আমরা পরিবার নিয়ে বিপদে রয়েছি। আজ বাধ্য হয়েছি রাস্তায় নামেছি।

রাস্তা থেকে উঠে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার বলা হলেও শ্রমিকরা রাস্তা থেকে না উঠায় দুপুর দেড়টার দিকে আইন শৃংখলা  বাহিনী কাদানি গ্যাস ছুড়ে রাস্তায় থাকা শ্রমিকদের উঠিয়ে দেন পরে যান চলাচল স্বাভাবিক হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১