বাংলাদেশের খবর

আপডেট : ২৬ April ২০২২

দুদকের উপ-সহকারী পরিচালক হলেন মির্জাপুরের সাবরিনা


দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের মেয়ে সাবরিনা জামান। গত বৃহস্পতিবার দুদক সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাবরিনা জামানসহ ১৪৪ জনকে এ পদে নিয়োগ দেয়া হয়।

সাবরিনা জামান মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের উত্তর রোয়াইল গ্রামের মো. সোলাইমান সিকদারের মেয়ে।

প্রসঙ্গত, সাবরিনা জামান মির্জাপুর উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস্ থেকে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর (মাস্টার্স ডিগ্রী) সম্পন্ন করেছেন।

এ ব্যাপারে তার সাথে যোগাযোগে তিনি বলেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় এবং আমার মা-বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে দায়িত্ব পেয়েছি সেটি যেনো ভালোভাবে পালন করতে পারি সেজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১