আপডেট : ২৬ April ২০২২
নওগাঁর মান্দায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৫২টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করার পর উপজেলার ক-শ্রেণীর ৫২ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ এসব নবনির্মিত ঘরের চাবি ও দলিলপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান, গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মুক্তিযোদ্ধা খোদা বক্স, সার্ভেয়ার সাদ্দাম হোসেনসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী সাংসদ মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১