বাংলাদেশের খবর

আপডেট : ২৬ April ২০২২

একদিনে ১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯ জনের।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জনের।

২৪ ঘণ্টায় ৫ হাজার ২০টি নমুনা সংগ্রহ করা হয়। ৫ হাজার ২৬টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১