বাংলাদেশের খবর

আপডেট : ২৭ April ২০২২

কুয়াকাটায় আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


পটুয়াখালীর কুয়াকাটায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার পাটি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার সভাপতিত্বে ইফতার পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস,কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ মঞ্জুরুল আলম প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা। 

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ, মহিপুর থানা আওয়ামী লীগ, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। দোয়া মোনাজাতে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দেড় হাজার মানুষ অংশগ্রহন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সহ সম্পাদক অনন্ত মুখার্জী। দোয়া মাহফিল পরিচালনা করেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ জাহিদুল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১