বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২২

বঙ্গবন্ধু পেশাজীবী লীগের উদ্যোগে ইফতার মাহফিল


স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু শতবার্ষিকী এবং ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতির অগ্রগতি’ শীর্ষক সেমিনার ও বর্ধিত সভা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ। গত শনিবার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রফেসর ড. একেএম সাইফুল মজিদ (চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ)। প্রধান আলোচক  হিসেবে ছিলেন এডভোকেট এস এম নজরুল ইসলাম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. মফিজুল ইসলাম (কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী, সারোয়ার ওয়াদুদ  চৌধুরী, আলহাজ্ব মো. খবিরুজ্জামান বাচ্চু ও মামুন মল্লিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলামিস্ট, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মহাসচিব হাসান-উজ-জামান। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ। সঞ্চালক ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১