বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০২২

কিশোরগঞ্জে প্রেসক্লাবের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল


নীলফামারীর কিশোরগঞ্জে প্রেস ক্লাবের উদ্যোগে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত ৬ জন মেধাবীকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাব কনফারেন্স রুমে আহ্বায়ক আবু হাসান শেখের (হাসান তনা) সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: আবু শফি মাহমুদ্, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ¦ ফজলার রহমান।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, প্রেসক্লাব সদস্যরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১