বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০২২

ঈদে ড্রিম হলিডের নতুন সংযোজন স্কাই ট্রেন


দুই বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে আসছে ঈদ। তাই ঈদকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে দেশের অন্যতম বৃহৎ বিনোদন কেন্দ্র নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্ক। শিশু ও বড়দের নানা আকর্ষণীয় রাইডের পাশাপাশি ঈদ উপলক্ষেসংযোজিত হয়েছে নতুন রাইড স্কাই ট্রেন।নতুন এই সংযোজন পার্কের এ বছরের ঈদ বিনোদনকে নতুন মাত্রা দিয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ গাছগাছালিবেষ্টিত মনোরম পরিবেশ। সঙ্গে বিনোদনের নানা বৈচিত্র্যের রাইডসের সমাহার। এ দুইয়ের সমন্বয়ে নির্মল আনন্দের তীর্থস্থান ড্রিম হলিডে পার্ক।২০১২ সালের ৩১ আগস্ট মাত্র পাঁচটি রাইডস দিয়ে ড্রিম হলিডে পার্ক নামে যাত্রা শুরু করে। দশ বছরের ব্যবধানে পার্কটি দেশের অন্যতম সেরা অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

ড্রিম হলিডে পার্কে রয়েছে একাধিক পিকনিক ভেন্যু, শুটিং স্পট, ২৫টি অ্যাডভেঞ্চার রাইডস, ওয়েভ ওয়াটার পার্ক ও এক্সক্লুসিভ কটেজ। যার মধ্যে ড্রামি আইনকন (জায়ান্ট হুইল), ডাইনোসর অ্যাটাক, ক্যাবল কার, অত্যাধুনিক সুইমিংপুল, ডেমু ট্রেন, আইসপাহাড়, সুইং কার, হেলিকপ্টার রেসকিউ ও রিভার ক্রুজ, রকিং হর্স, চিলড্রেন ক্যাসেল, জাম্পিং হর্স, সুইং চেয়ার, চাইল্ড টয় ট্রেন, ফ্রি কেসল ফর চিলড্রেন, স্পিডবোট, সোয়ান বোট, বাম্পার বোট, হেলিকপ্টার রেসকিউ, বাম্পার কার, ড্রাগন রোলার কোস্টার, সুইং চেয়ার, বুল রাইড, এয়ার বাইসাইকেল ও ওয়াটার বাম্পার কার অন্যতম। সঙ্গে আছে এক কিলোমিটার দৈর্ঘ্যের কৃত্রিম নদী, পাহাড়, জীবজন্তু ও বনমানুষের দ্বীপ নিয়ে ড্রিম সাফারি পার্ক ও ওয়েব ওয়াটার পার্ক।

পার্কটি ফুল, ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধক গাছের পাশাপাশি চিরসবুজ বাগানে ৬০ একর এলাকাজুড়ে বিস্তৃত করা হয়েছে। এর মাধ্যমে বিনোদনকেন্দ্রটিতে আধুনিক প্রযুক্তির সঙ্গে মনোহর প্রাকৃতিক পরিবেশের নিখুঁত সমন্বয় তৈরি করা হয়েছে। পাশাপাশি পদ্মা সেতুর রেপ্লিকা, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সাবমেরিন, ভাস্কর্য রেইনবো গেট, ডাইনোসর, চেইনের তৈরি পালকি, রিকশা, ফিশ কর্নার, ক্যানেল, লন্ডন ব্রিজ, হার্ট শেড, ফাউন্টেন, ভূতের বাড়ি, ফানি মিউজিক গ্রুপ, সিডনি ব্রিজ যেকোনো বিনোদনপ্রেমীকে আকৃষ্ট করবে।

বিনোদন কেন্দ্রটি ঘুরে দেখা যায়, ঈদ ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে কর্মব্যস্ত পার্কেরশ্রমিক-কর্মচারীরা। নতুন রাইডগুলোতে চলছে শেষ মুহূর্তের ঘষামাজার কাজ। আর পুরনো রাইডগুলোর শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষার কাজ করছেন প্রকৌশলীরা। এতে পুরো পার্কটি সাজছে নতুন রূপে।
ড্রিম হলিডে পার্কেরপ্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ জানান, প্রতিটি ঈদেই আমরা চেষ্টা করি নতুনত্ব রাখার জন্য।এবারের ঈদে আমাদের নতুন আকর্ষণ স্কাই ট্রেন। যেটা পাহাড়ের উপর স্থাপিত একটি স্টেশন থেকে পদ্মা সেতুর আদলে তৈরী একটি ব্রীজ দিয়ে চলাচল করবে। এছাড়া ঈদকে কেন্দ্র করে আমরা পার্কের সকল রাইডে নতুনত্ব ছোঁয়া দেয়ার চেষ্টা করেছি।

ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, করোনার কারণে ঘরবন্দি থাকায় গত দুই বছর মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পারেনি। আমরা আশাবাদি এবারের ঈদে প্রচুর দর্শনার্থীর আগমন হবে। সেদিক চিন্তা করে আমরা ড্রিম হলিডে পার্কে এমন কিছু রাইড স্থাপন করছি যা এশিয়াতে প্রথম। প্রশাসনও আমাদের আশ^স্ত করেছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।

তিনি বলেন, এ ঈদে যদি দর্শনার্থী ব্যাপক হয় আমাদের যে ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও লাঘব করতে পারবো। দর্শনার্থীরা এসে সৌন্দর্য্য সবাই মিলে উপভোগ করবে। তারা আনন্দচিত্রে বাড়ি ফিরবে এটাই আমাদের প্রত্যশা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১