বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০২২

আখাউড়ায় ৪ শতাধিক রিকশাচালক পেল ঈদ সামগ্রী


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪ শতাধিক রিকশা চালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বপ্নতরী নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শনিবার দুপুরে পৌর শহরের সড়ক বাজার এলাকায় বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদস্য জুয়েল আলী রাজ, সাখাওয়াত হোসেন বাপ্পী, হেলাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনের সদস্যরা ঈদ কেনা কাটার টাকা চাঁচিয়ে অসহায় ৪শতাধিক রিকশা চালকের মাঝে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। এসব সামগ্রীর মধ্যে ছিল সেমাই চিনি,দুধ, কিসমিস, বাদাম, পেঁয়াজ , আলু, আটা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে স্বপ্নতরী সংগঠন যে কাজটি করেছে সত্যি এটি প্রশংসার দাবিদার। সমাজের প্রতিটি বিত্তবানরা যদি এভাবে অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসে তাহলে তাদের কষ্ট দুর হবে ঈদ আনন্দ উপভোগ করতে পারবে। এ জন্য তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১