বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০২২

সখীপ‍ুরে যুবকের লাশ উদ্ধার


টাঙ্গাইলের সখীপুরে মামুন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মামুন পৌরসভার ৮ নং ওয়ার্ডের ঈমান আলীর ছেলে। সে কৃষক শ্রমিক জনতা লীগের যুব আন্দোলনের পৌর শাখার আহ্বায়ক ছিলো।

জানাযায়, শুক্রবার রাত ১০টার দিকে ঝড় শুরু হলে মামুন তার নিজের পোল্ট্রি ফার্মে যায়। রাতে সে আর বাড়িতে আসেনি। ভোরে তার বাবা ওই ফার্মে যায় এবং মেঝেতে পড়ে থাকা লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করেন। 

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১