আপডেট : ০২ May ২০২২
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পানিতে ডুবে ২ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০২ মে) দুপুরে উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের পূর্বমাদলা গ্রামে এ ঘটনা ঘটে মৃত শিশুরা হলো- পূর্বমাদলা গ্রামের আমজাদ মোল্লার মেয়ে সুমাইয়া (৮) ও একই গ্রামের লিটন মোল্লার মেয়ে লুবনা (১০)। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১