আপডেট : ০৮ May ২০২২
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম মুন্টু মন্ডল বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে একটি প্রসংশিত রাষ্ট্র। শেখ হাসিনা সরকার জনগণের উন্নয়নে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। নিজের দেশের মানুষকে স্বাস্থ্য সেবাতে স্বয়ংসম্পন্ন করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে স হযোগীতা করে যাচ্ছেন। বিএনপি-জামায়ত সরকারের আমলে সারিয়াকান্দিবাসীর দুঃখখ্যাত যমুনা নদী শাসন তো দূরের কথা, এলাকার ছোট-খাটো তেমন কোনো উন্নয়ন চোখে পরেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখা হাসিনার হাত ধরে প্রয়াত সাংসদ কৃষিবিদ আব্দুল মান্নান যমুনা নদী শাসন করেছেন। এখন যমুনা পারের মানুষ নিরাপদে জীবন যাপন করছেন। আগামীতে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার কে পূনরায় নির্বাচিত করতে হবে। রোববার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ কামালুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কামালপুর ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ রাছেদুউজ্জামান রাছেলকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ সা’দত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ ইউনুস আলী, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক তোসাদ্দেক হোসেন তোর্শেদ প্রমুখ। উব্দোধনীর বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক নূর আলম লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ। এসময় কামালপুর ইউনিয়ন ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সাবিক সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় মাহমুদ রিয়াদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১