আপডেট : ০৯ May ২০২২
টাঙ্গাইলের মির্জাপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ আবু সালেহ মাসুদ করিম যোগদান করেছেন। রোববার সন্ধ্যায় বিদায়ী ওসি আলম চাঁদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মির্জাপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী ওসি আলম চাঁদ আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্রে নিশ্চিত হওয়া গেছে। নবযোগদানকৃত ওসি মাসুদ করিম সবশেষ প্রথম এপিবিএন উত্তরা ঢাকায় পুলিশ পরিদর্শক হিসেবে সফলতার স্বাক্ষর রাখেন। এরআগে তিনি গুলশান থানায় পরিদর্শক (তদন্ত), যশোর জেলার বেনাপোল পোর্ট থানা, ঝিকরগাছা, সাতক্ষীরা জেলার কলারোয়া, ডিএমপি’র মুগদা ও ধানমন্ডি থানায় সুনামের সাথে ওসির দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া সম্পন্ন করেছেন। তিনি তিন কণ্যা সন্তানের জনক। তার বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। মির্জাপুরবাসীর উদ্দেশ্যে বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি মির্জাপুরে সকল ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে, মাদকমুক্ত রাখতে কাজ করে যাবো, এজন্য তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১