বাংলাদেশের খবর

আপডেট : ১০ May ২০২২

সেনবাগে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, অতিষ্ঠ পৌরবাসী


নোয়াখালীর সেনবাগ পৌর শহরের প্রধান সরু সড়কটির প্রস্ততকরণের কাজ শুরু হয়নি দীর্ঘদিনেও। এতে সামান্য বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা ।ওই সড়ক দিয়ে চলাচল করা যানবাহন ও মানুষজন সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছে।

সেনবাগে পৌর শহরের প্রধান সড়কটিতে একাধিক বাঁককে যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন পৌরবাসী । ওই বাঁকের কারণে বড় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চলাচল করতে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। এ ছাড়ও সড়কটি প্রস্তত করণের কাজ হবে হচ্ছে এমন আশ্বাসের কারনে পৌরসভার পক্ষ থেকেও ড্রেনেজ ব্যবস্থা কাজ শুরু করতে না পারায় সামান্য বৃষ্ঠিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রধান সড়ক ছাড়াও সেনবাগ থানা সংযোগ সড়কটি দীর্ঘদিন যাবত সংস্কার কাজ না করায় ওই সড়কটিতে সামন্য বৃষ্ঠিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ওই সড়ক দিয়ে চলাচল কারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, সেনবাগ রাস্তার মাথা থেকে সোনাইমুড়ী বাইপাস সড়কের মাথা পর্যন্ত সেনবাগ-সোনাইমুড়ী সড়কের প্রশস্ত করার কাজ শুরু করা হয়েছে প্রায় দুই বছর অতিবাহিত হতে চললো। বর্তমানে ১৮ ফুট চওড়া ও ২৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি ২৪ ফুটে উন্নীত করণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার মেসার্স কামাল অ্যাসোসিয়েট। কিন্তু স্থানীয়ভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছেন একেএম জাকির হোসেন জুয়েল।

সরজমিনে দেখা যায়, পুরো সড়কটির কাজ ইতিমধ্যে প্রায় সম্পন্ন হলেও সেনবাগ পৌরশহরে এসে ভূমি অধিগ্রহণ করা হলেও ব্যবসা প্রতিষ্ঠানগুলি উচ্ছেদে বিলম্বের কারণে সেনবাগ থানা মোড় থেকে সেনবাগ প্রসক্লাব মোড় পর্যন্ত সড়কের কিছু অংশের কাজ এখনো শুরু করা হয়নি। এ কারণে শহরের উপজেলা পরিষদ চত্বর থেকে সরকারি পাইলট হাই স্কুল হয়ে সেনবাগ প্রেসক্লাব মোড়, থানা মোড়, সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে দক্ষিণ বাজারের পুল পর্যন্ত যানজট লেগে থাকে। তবে সবচেয়ে বেশি যানজট সৃষ্টি হয় সেনবাগ প্রেস ক্লাব মোড় ও থানা মোড় এলাকায়। এছাড়াও সেনবাগ-প্রতাপপুর সড়কের পৌর শহর এলাকায় থানা মোড় থেকে পূর্ব বাজার পর্যন্ত যানজট উল্লেখ করার মতো। এ সড়কে বড় কোনো গাড়ি প্রবেশ করলে বাঁকগুলোতে যানজট দেখা দেয়। এতে করে ব্যবসায়ী ও পথচারীরা সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত নষ্ট হচ্ছে সময় ঘন্টা।

যানজট নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন বাস চালক মমিনুল হক, সিএনজি অটোরিকশা চালক মো. আলমগীর হোসেন ও রিকশা চালক মনির হোসেন। তারা বলেন, পুরো উপজেলার কোথাও যানজট দেখা যায় না। কিন্ত পৌর শহরে এলেই যানজটের কবলে পড়তে হয়। পৌর এলাকার মতো এতো গুরুত্বপূর্ণ একটি স্থানে যানজট-সত্যিই অকল্পনীয়। বিষয়টি যেন কেউ দেখারই নেই। অথচ সড়কটি পৌরসভার প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী মো. আহাদ উল্লাহ সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সেনবাগ পৌর শহরে যানজটের কথা স্বীকার করে বলেন সমস্যাটি দীর্ঘদিনের। তবে এ যানজট নিরসনে সড়কের বাঁকগুলো সোজা করতে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ করার প্রক্রিয়া হিসেবে সওজের পক্ষ থেকে ভূমি চিহ্নিত করে ভূমি মালিক ও ব্যবসায়ীদের ক্ষতিপূরনের জন্য প্রায় ১৭কোটি টাকা জেলা প্রশাসনকে এলএ শাখায় হস্তান্তর করা হয়েছে। খুব শিগগিরই সড়কটির প্রস্তত কররেণর কাজ সম্পন্ন হবে।এতে যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এব্যাপারে সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল যানজট  জলজটের কথা স্বীকার করে বলেন, সড়ক বিভাগ রাস্তাটির প্রস্ততকরণের কাজ হাতে নিয়েছে। কিন্তু পৌরসভা এলাকায় এসে ভূমি অধিগ্রহনে বিলম্বের কারনে তারা পৌরসভার পক্ষ থেকে সংস্কার কাজ শুরু করতে পারছেনা। এই কারণে সড়কে খানাখন্দকের সৃষ্ঠি হওযায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতি শিগগিরই সমস্য সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১