বাংলাদেশের খবর

আপডেট : ১০ May ২০২২

যমুনা পাড়ে ঘোড়ার গাড়িতে জীবিকা নির্বাহ


পরিবারের জীবন ও জীবিকার তাগিদে যান্ত্রিক সভ্যতার এই আধুনিক সময়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে মানুষ ও মালামাল বয়ে জীবিকা নির্বাহ করছে যমুনা পারের মানুষ। যমুনা চরাঞ্চলের রাস্তা-ঘাটে মানুষ ও নানা ধরণের নিত্য পন্য বহনে চলাচল করছে ঘোড়ার গাড়ি। বলা যায়,ঘোড়ার গাড়ি এই চরাঞ্চলের নিয়মিত বাহন। প্রায় পাঁচ শতাধিক পরিবারের জীবিকা নির্বাহর একমাত্র বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি।

খোঁজ নিয়ে জানা যায়, দৌলতপুর উপজেলার বাঘুটিয়া,চরকাটারি,বাচাঁমারা,জিয়নপুর যমুনা নদীর বেষ্টিত এসব ইউনিয়রের ব্যবসায়ীরা নৌকা – ট্রলার করে নানা ধরণের পন্য ক্রয় করেন। এরপর সেসব পন্য ঘোড়ার গাড়ি করে স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানে পৌছিয়ে দেয়।

এছাড়া ইট, বালু, সিমেন্ট পাট ধান ভুট্রা মেীসুমি বিভিন্ন শস্য ও পণ্য ঘোড়ার গাড়িতে বহন করেন চরাঞ্চলের মানুষ।

প্রতিটি ঘোড়ার গাড়ি ১৫-২০ মন বুঝাই বহনে সক্ষম। গড়ে এসব গাড়ি দিনে প্রায় ৫০ কিলোমিটারের বেশি চরের কাচা বালুময় রাস্তা চলাচল করছে।

বাচাঁমারা চরাঞ্চলের আজিজ বলেন,যমুনা চর থেকে উপজেলার বিভিন্ন হাট বাজার কেন্দ্রিক গাড়ি চালান তারা।

পণ্য বহনে প্রতি কিলোমিটার ৮-১০ টাকা হাওে ভাড়া পেয়ে থাকেন।প্রতিদিন প্রায় ৭ -৮ শত টাকা রোজগার হয়। আর ঘোড়ার পিছনে প্রতিদিন ১৫০ -২০০ খাওয়া খরচ হয়। সব মিলে ঘোড়ার গাড়ি চালিয়ে বর্তমানে তার ভালই জীবিকা চলছে।

চরকাটারি চরাঞ্চলের মজিদ বলেন, পরিবার পরিজন নিয়ে তিন বেলা ডাল ভাত খাওয়ার জন্য দুর্গম বালু চরে ঘোড়া গাড়ি চালাতে হচ্ছে। প্রতিদিন যা রোজগার হয়” তা দিয়ে খেয়ে পড়ে বেচে আছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১