বাংলাদেশের খবর

আপডেট : ১২ May ২০২২

গৌরনদীতে অর্থাভাবে চিকিৎসা বন্ধ চা দোকানির


আর্থিক অভাবের কারণে চিকিৎসা বন্ধ থাকায় পঙ্গুত্ ববরণ করতে বসেছেন দুলাল সরদার (২৮) নামের এক চা দোকানী। দুলাল বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।

অসহায় দুলাল সরদার জানান, দীর্ঘ কয়েক বছরপূর্বে পায়ের গোড়ালি ভেঙ্গে যাওয়ার পর অপারেশন করা হয়। গত কয়েক মাসপূর্বে অপারেশনের ওই স্থানে প্রচন্ড ব্যাথা ও অস্বাভাবিক ভাবে ফুলে যেতে থাকে। পরবর্তীতে স্থানীয় মৌরি ক্লিনিকে অর্থোপেডিক্সের ডাক্তার তাপস মন্ডলের অধীনে চিকিৎসা গ্রহন করি। চিকিৎসক পরামর্শ দিয়েছেন অতিদ্রুত পায়ের অপারেশন করাতে। এতোদিন সহায় সম্বল বিক্রি করে নিজের চিকিৎসা খরচ চালিয়েছি।

তিনি (দুলাল) আরও জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় স্ত্রী, দুই সন্তান আর পিতামাতাকে নিয়ে কোনমতে বেঁচে থাকলেও আর্থিক অভাবের কারনে পায়ের অপারেশন করানোর জন্য দুই লাখ টাকা জোগাড় করতে না পেরে পঙ্গুত্ববরন করতে বসেছি। চিকিৎসার জন্য তিনি (দুলাল) সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। সাহায্যে পাঠানোর ঠিকানাঃ ব্যাংক হিসাব নং- ০৩১২৯০১০২০৮৭১ সোনালী ব্যাংক, বরিশাল, গৌরনদী শাখা। ০১৩২২৩৯৬৪৯৮ (নগদ)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১