বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০২২

ছাগল খুঁজতে গিয়ে ধর্ষণেরর শিকার নারী, গ্রাম পুলিশ আটক


বাগেরহাটের ফকিরহাটে একটি বিলে ছাগল খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী (৪০)। এ ঘটনায় মঙ্গলবার (১৭ মে) রাতে ভিকটিম নিজ বাদী হয়ে একজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন।

পুলিশ মামলা বরাত দিয়ে জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে ওই নারী তাঁর হারিয়ে যাওয়া ছাগল খুজতে একটি বিলে যান। এসময় শুভদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোস্তফা শেখ ওই নারীকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূবর্ক ধর্ষন করে।

এ ঘটনায় ভিকটিম নিজ বাদী হয়ে গ্রাম পুলিশ মোস্তফা শেখকে আসামী করে থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই ঘনশ্যামপুর এলাকা থেকে অভিযুক্ত গ্রাম পুলিশ মোস্তফা শেখ (৪৫) কে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, উক্ত গ্রাম পুলিশের নামে এলাকায় একাধীক নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনজার্জ মু. আলীমুজ্জামান বলেন, ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ভিটটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১