বাংলাদেশের খবর

আপডেট : ২১ May ২০২২

গাঁজা নিয়ে গন্তব্য পৌঁছার আগেই আটক মানিক


গাজা নিয়ে গন্তব্য পৌঁছার আগেই পুলিশের কাছে আটক হয়েছে  মো: মানিক মিয়া নামে এক মাদক কারবারি । আটক মাদক কারবারি মানিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তারাগন এলাকার ম‍ৃত আব্দুল হাই এর ছেলে। সে এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি।

শুক্রবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর  বিভাগীয় সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানের  নেতৃ‌ত্বে আখাউড়া সুলতানপুর সড়কে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাজাসহ তাকে আটক করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তরবিভাগীয় সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আখাউড়া সুলতানপুর সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় নিয়মত মামলা করা হয়েছে বলে জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১