আপডেট : ২৩ May ২০২২
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোদালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাছির (পীর সাহেব) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। গত শুক্রবার দিনগর রাত সাড়ে তিনটার দিকে বার্ধক্যজনিত কারণে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। সে মৃত চান মাহামুদের ছেলে। তার বাড়ি গোড়াই ইউপির কোদালিয়া গ্রামে। স্ত্রী, ৫ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেল চারটায় কোদালিয়া ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে তাকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরআগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বিশ্বাস দুর্লভ চন্দ্র, পুলিশ বাহিনীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার শত শত মানুষ জানাযায় উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দুর্লভ চন্দ্র প্রমুখ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১