বাংলাদেশের খবর

আপডেট : ৩০ May ২০২২

হালুয়াঘাটে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত


ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে আজ সোমবার দুপুর ২টায় ধারা মেঘ শিমুল এগ্রোফিসারিতে আলোচনা সভা, দোয়া ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, আনোয়ার হোসেন মেম্বার, তাঁতীদল নেতা এখলাছ উদ্দিন বিএসসি, যুব দলের উপজেলা আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা,যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, তরিকুল ইসলাম চঞ্চল সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। 

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১