বাংলাদেশের খবর

আপডেট : ৩০ May ২০২২

কেরানীগঞ্জে বিএনপির 'নৈরাজ্যের' বিরুদ্ধে আ.লীগের সংবাদ সম্মেলন


কেরানীগঞ্জে বিএনপির নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে এবং শান্ত কেরানীগঞ্জকে অশান্ত করার প্রতিবাদে কেরানীগঞ্জ আওয়ামীলীগ সাংবাদিক সম্মেলন করেছে। সোমবার বিকেলে জিনজিরা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা শাখা আওয়ামী লীগের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ থানার সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আ’লীগ নেতা মোস্তাক আহমেদ, আফজাল হোসেন ডিপটি, আজাদ হোসেন, তোফাজ্জল হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার সভাপতি শাহীন আহমেদ অভিযোগ করে বলেন, কেরানীগঞ্জে বিএনপির দুটি গ্রুপ রয়েছে। একটির নেতৃত্ব দেন আমান উল্লাহ আমান, অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে প্রায়ই মারামারি ঘটনা ঘটে। মারামারি শেষে তারা দোষ দেয় আ’লীগের কাঁধে। এভাবে দিনের পর দিন তারা মিথ্যাচার করেই যাচ্ছে। তাদের সতর্ক করে দিতে চাই ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ড করলে কেরানীগঞ্জের মাটিতে তাদের জায়গা হবে না।

তিনি আরো বলেন, সরকারের নানামুখী কর্মকাণ্ডের ফলে সারাদেশের মতো উন্নয়নের ছোয়া লেগেছে কেরানীগঞ্জে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ নসরুল হামিদ বিপুর নেতৃত্বে এখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে তাদের জীবনজীবিকা নির্বাহ করছে। রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজ সবকিছুর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কিন্তু কেরানীগঞ্জের মানুষ শান্তিতে থাকুক এটা বিএনপি কোনদিন চায়নি, এখনও চায় না। জঙ্গীগোষ্ঠীর পৃষ্ঠপোষক এই দলটি কেরানীগঞ্জকে অশান্ত করতে নানাভাবে চেষ্টা করছে। কেরানীগঞ্জ আ’লীগ নেতৃবৃৃন্দ জনগনকে সঙ্গে নিয়ে দেশবিরোধী কাজের সমুচিত জবাব তাদের দেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১