আপডেট : ০১ June ২০২২
বলিউডের অনেক জনপ্রিয় গানের গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল তাঁর। মঞ্চে গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে প্রথমে হোটেল এবং পরে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। শিল্পীর মৃত্যুর খবর ফেসবুকে প্রথম জানান অমিত কুমারের স্ত্রী রিমা গঙ্গোপাধ্যায়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলিউডের এই গায়ক। নজরুল মঞ্চে চলছিল অনুষ্ঠান। সেখানেই অসুস্থ বোধ করেন গায়ক। তারপর দ্রুত তিনি হোটেলে ফিরে যান। হোটেলে অবস্থার অবনতি হয়। সেখান থেকে দ্রুত কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে হাসপাতাল থেকে জানানো হয়। কী কারণে মৃত্যু হয়েছিল তাঁর, তা এখনো জানা যায়নি। তবে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১