বাংলাদেশের খবর

আপডেট : ০১ June ২০২২

পদ্মায় জেলের জালে ১৩ কেজির চিতল


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে শ্যামল হালদারের জালে ১৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি চিতল মাছ ধরা পড়েছে।

বুধবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদীতে জেলে শ্যামল হালদার সহ তার সহোযোগিরা জাল ফেললে চিতল মাছটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, আমি মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে জেলে শ্যামল হালদারের ট্রলার থেকে মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করেছি। পদ্মার এত বড় চিতল খুব বেশি জেলেদের জালে ধরা পড়ে না। তাই মাছটি কিনে লাভে বিক্রি করতে পেরে ভাল লাগছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বাংলাদেশের খবর'কে জানান, বর্তমান পদ্মা নদীতে পানি বৃদ্ধি এর কারণেই জেলেদের জালে বড় বড় মাছ মাছগুলো ধরা পড়ছে। তবে এই বড় মাছগুলোর জন্য অভয়াশ্রম করা গেলে সেগুলো নদীতে সহজে বংশ বিস্তার করতে পারত। স্থানীয় জেলেরা বড় বড় মাছ পেয়ে বিক্রি করে অনেক লাভবান হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১