আপডেট : ০৯ June ২০২২
রংপুরের পীরগঞ্জে করোনা প্রতিরোধে টিকা গ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডলের সভাপতিত্বে ওই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক সুলতান আহমেদ সোনা, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়ক অনুপম রায়, ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার সৈয়দা তাজকিয়া নুর। করোনা মোকাবিলায় নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন শিক্ষক রুহুল আমীন বিএসসি, আকতারুজ্জামান নয়ন, মিজানুর রহমান রাজু, সাংবাদিক আব্দুল করিম সরকার, ইউপি সদস্য হারুন অর রশিদ স্বপন প্রমুখ। এ সময় টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম উপস্থিত ছিলেন। অবহিতকরন সভায় করোনা টিকা গ্রহণে উৎসাহিত করতে ক্যাম্পেইন, উঠান বৈঠক, পথ নাটক, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উবুদ্ধকরণ, ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশলা অনুষ্ঠিত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১