আপডেট : ০৯ June ২০২২
গোপালগঞ্জের কাশিয়ানীতে কৃষি ব্যাংকে ডাকাতিসহ ব্যাংক কর্মকর্তা খুনের অভিযোগে ১ জনের ফাঁসি ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত (পলাতক) কে ১ লাখ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ জনের সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১২ টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেন। মামলায় ২৫ জন আসামীকে খালাস দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ১০ এপ্রিল গভীর রাতে একদল ডাকাত ব্যাংকে ডাকাতি করার সময় ব্যাংকের মধ্যে একটি রুমে সেকেন্ড অফিসার আয়ুব হোসেন মোল্লা (৫৫) ঘুমিয়ে ছিলেন। তিনি টের পেয়ে চিৎকার দিলে ডাকাত সদস্য সমির দাস ওরফে সমিরন দাস প্রথমে কুপিয়ে ও পরে বন্দুক দিয়ে ওই কর্মকর্তাকে গুলি করে।এতে ঘটনাস্থলে ব্যাংক কর্মকর্তা নিহত হন। পরের দিন ব্যাংকের ব্যবস্থাপক শচীন্দ্র নাথ বালা বাদী হয়ে কাশিয়ানী থানায় ২৮ জনকে আসামী করে মামলা দায়র করেন। এছাড়া ডাকাতরা ব্যাংক থেকে বেশ কিছু টাকা ও বাজারের ৪টি দোকান থেকে টাকা-পয়সা লুটে নেয়। মৃত্যূদণ্ডপ্রাপ্ত সমিররন দাস (পলাতক) বাদে অন্যান্য আসামীরা এসময় উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন এপিপি মোঃ শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে আইনজীবী হিসাবে ছিলেন মোঃ ইসমাইল হোসাইন, ফজলুল হক খান এবং আহমেদ নওশের আলি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১