বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০২২

'আখাউড়া-লাকসাম রেলপথ নির্মাণ কাজ শিগগির শেষ হবে'


রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ সাময়িক বন্ধ রয়েছে। নির্মাণ কাজ চালু করতে এ ব্যপারে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এটা চালু করা হবে । আশা করছি, খুবই শিগগিরই এ কাজ শুরু হবে। আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করতে এসে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শনিবার সকালে ঢাকা থেকে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে তিনি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছেন। এসময় তিনি স্টেশন এলাকায় রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

তিনি আরো বলেন, রেলের উন্নয়ন কাজ শেষ হলে আখাউড়া রেলওয়ে ষ্টেশনের দক্ষিণে রেল গেইট এলাকায় ৭/৮টি রেললাইন হবে। জনগণের জন্য যা ভালো হয় তাই করা হবে। প্রয়োজন হলে ফুট ওভার দেওয়া হবে।

আখাউড়া-লাকসাম রেলপথ নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন যত তাড়াতাড়ি সম্ভব তা শেষ করে চালু করা হবে।

এর আগে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে তিনি আখাউড়ায় আসেন। এসময় রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারী, ঠিকাদার প্রতিষ্ঠানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। পরে রেল সচিব ড. মোঃ হুমায়ুন কবীর মহানগর এক্সপ্রেস ট্রেনে তিনি কুমিল্লা যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১