বাংলাদেশের খবর

আপডেট : ১৩ June ২০২২

যশোর সদরের আরবপুর ইউপি চেয়ারম্যান আরশাদ আর নেই


যশোর সদরের আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মীর আরশাদ আলী আর নেই।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দিবাগত রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। ।

বড় ছেলে ফিরোজ হোসেন জানান, তার বাবা রাতে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাঝে রাত ১টার পর অসুস্থ বোধ করেন। তাকে হাসপাতালে আনার আগে বাড়িতেই তার মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুর খবরে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। খবর শুনে শোভাকাঙ্খিরা বাড়িতে ছুটে এসেছেন।

এদিকে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সববেদনা জানিয়েছেন, যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া, সিমু চৌধুরীসহ অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১