আপডেট : ১৩ June ২০২২
হেলথ সিস্টেম সেন্ডিং (এইচএসএস) স্কোরিং এ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তৃতীয় স্থান অর্জন করেছে। স্বাস্থ্য সেবার সকল বিষয় নিয়ে করা স্কোরিং এ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্থান অর্জন করে। একই স্কোরিং এ জেলার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৮ম স্থান অর্জন করে। সোমবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম মানজুর-এ-ইলাহী। তিনি জানান, সারাদেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এ হেলথ সিস্টেম সেন্ডিং (এইচএসএস) স্কোরিং এর আওতায় আনা হয়। এতে স্বাস্থ্য সেবার সকল বিষয় নিয়ে করা স্কোরিং এ সেরা ১০টি স্বাস্থ্য কমপ্লেক্সকে নির্বাচিত করা হয়। আর এই নির্বাচিত সেরা ১০টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩য় এবং কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অর্জন করে ৮ম স্থান। সেরা ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ১ম স্থান অর্জন করে রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২য় স্থান অর্জন করে একই বিভাগ ও জেলার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যথাক্রমে হেলথ সিস্টেম সেন্ডিং (এইচএসএস) স্কোরিং এ ৪র্থ রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার কালাই, ৫ম ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার মধুপুর, ৬ষ্ঠ চট্টগ্রাম বিভাগের বি-বাড়ীয়া জেলার নবীনগর, ৭ম রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কাজিপুর, ৯ম একই বিভাগের রাজশাহী জেলার চারঘাট, ১০ম স্থান অর্জন করে রংপুর বিভাগের নীলফামারি জেলার ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম মানজুর-এ-ইলাহী আরো বলেন, আমি আসলে কোন স্কোরিং এ বিশ্বাসী নই। ১ম, ২য়, ৩য় এটি একটি নিয়ম রক্ষামাত্র। আমি চাই স্থানীয়ভাবে সকল শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। এখান থেকে কোন রোগী চিকিৎসা নিয়ে কমপ্লেক্সের বাহিরে গিয়ে যেন বলে তারা এ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবায় সন্তুষ্ট। তাহলে সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ও পুরস্কার। যে প্রাপ্তি ও পুরস্কার সকল স্কোরিং ও স্থানকেও হার মানাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১