বাংলাদেশের খবর

আপডেট : ১৩ June ২০২২

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু


হজ করতে সৌদি আরবে গিয়ে এক বাংলাদেশি মারা গেছেন। তার নাম মো. জাহাঙ্গীর কবির। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাহাঙ্গীর কবিরের পাসপোর্ট নম্বর ‘A 01012228’। ১১ জুন তিনি সৌদি আরবে মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। আর ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই। রোববার পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১