আপডেট : ১৪ June ২০২২
জেলার কালীগঞ্জ উপজেলায় গ্লাসে ফেনসিডিল ঢেলে বিক্রি করা আলোচিত সেই ইউপি সদস্য বাদশাহ মিয়ার স্ত্রী ও ছেলেকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৩ জুন) রাতে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে এ ব্যাপারে প্রেস ব্রিফিং এর আয়োজন করে জেলা পুলিশ। আটকরা হলেন- ইউপি সদস্য বাদশা মিয়ার স্ত্রী স্বপ্না বেগম (৪৪) ও তার ছেলে শাহিন আলম (২৩)। তারা ওই গ্রামের বাসিন্দা। এর আগে রোববার (১২ জুন) ‘ফেনসিডিলের টাকা নিচ্ছেন ইউপি সদস্য বাদশা মিয়া আর গ্লাসে ঢেলে দিচ্ছেন তার স্ত্রী’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে "ফেনসিডিল গ্লাসে ঢেলে দেন স্ত্রী - টাকা তোলেন ইউপি সদস্য স্বামী" শিরোনামে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল'এ প্রতিবেদন প্রকাশ হয়। পুলিশ জানায়, ইউপি সদস্য বাদশা মিয়ার স্ত্রীর ফেনসিডিল গ্লাসে ঢেলে বিক্রি করার ভিডিও গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে বিকালে ইউপি সদস্যের ছেলে শাহিন আলমকে আটক করে থানায় এনে তার দেওয়া তথ্যমতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে ইউপি সদস্য বাদশা মিয়ার স্ত্রী স্বপ্না বেগমকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য বাদশা মিয়া পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। এদিকে মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা। এসময় জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল বলেন, সাংবাদিকরা সংবাদ প্রকাশ না করলে ইউপি সদস্যের আড়ালে মাদক ব্যবসা করছেন তা জানতে পারতাম না। সীমান্তবর্তী এলাকা হওয়াতে এই সুযোগ অনেকেই কাজে লাগাচ্ছেন। ওসি আরও বলেন, ইউপি সদস্য বাদশা এখনো পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশ কাজ করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১