বাংলাদেশের খবর

আপডেট : ১৫ June ২০২২

৫১ মিনিটে এক ভোট!


৫১ মিনিটে এক ভোট পড়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের একটি বুথে।কুমিল্লা হাইস্কুলের ওই কেন্দ্রটি নারীদের জন্য নির্ধারিত। যেখানে মোট ভোটার ৩৮২।

সাকাল ৮টা ৫১ মিনিটে কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাইরে ভোটার উপস্থিতি মোটামুটি। তবে মোটামুটি ভোটার উপস্থিতি থাকলেও ভোটদান পর্ব চলছে ঢিমেতালে।

ওই কেন্দ্রে ভোট দিতে আসা অপর্ণা সেন বলেন, সকাল সাড়ে ৭টায় লাইনে দাঁড়িয়েছি। কিন্তু লাইন সামনের দিকে অগ্রসর হচ্ছে না।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ফজলুল করিম জানান, কারিগরি ত্রুটির কারণে এমন জটিলতা সৃষ্টি হয়। আমাদের টিম এসেছে। শীঘ্রই মেশিন সচল হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১