আপডেট : ১৫ June ২০২২
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রেপুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা মতো ছিলো।বিভিন্ন ভোট কেন্দ্রপরিদর্শন করে বিষয়টি লক্ষ্য করা গেছে। বেশ কয়েকজন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। তবে পুরুষ ভোটারের লাইন দেখা না গেলেও তুলনামূলক ভোটের সংখ্যা প্রায় সমান সমানই ছিল। কিছু কিছু কেন্দ্রে ইভিএম জটিলতা ও ইভিএম সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণেও লাইনে ভিড় জমেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম বলেন, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১