বাংলাদেশের খবর

আপডেট : ১৫ June ২০২২

৪ ইউপি’র ৩টিতে নৌকা, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

মেহেরপুর পৌরসভা নির্বাচনে নৌকা বিজয়ী

মেহেরপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন নৌকার প্রার্থী মাহফুজুর রহমান প্রতিনিধির পাঠানো ছবি


মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান (নৌকা) দ্বিতীয়বারের মত বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৫ হাজার ৪২৫টি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু (নারিকেল গাছ) পেয়েছেন ৭২৬৪ ভোট। বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি থেকে নৌকা ৮১৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

এদিকে ৪টি ইউপি’র আমঝুপি ইউনিয়ন পরিষদে তৃতীয়বারের মত সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু (নৌকা), পিরোজপুর ইউনিয়নে চতুর্থবারের মত সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস (নৌকা), নবগঠিত বাড়াদি ইউনিয়নে মোমিনুল ইসলাম মোমিন (নৌকা), প্রথমবার ও নবগঠিত শ্যামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আ’লীগের বিদ্রোহী) মতিয়ার রহমান প্রথমবারের মত বিজয়ী হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১