বাংলাদেশের খবর

আপডেট : ১৫ June ২০২২

ফেনীতে নিয়ন্ত্রণ হারানো বাস চাপায় নিহত ২


ফেনীতে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা চালক মো. নুরুজ্জামান (৪২) ও যাত্রী গোবিন্দপুর মাদ্রাসার ছাত্রী উম্মে হাবিবা শারমিন (১৩) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের গোবিন্দপুর চালতা তলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশা চালক মো. নুরুজ্জামান ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া এলাকার আবুল কালামের ছেলে ও যাত্রী  উম্মে হাবিবা শারমিন (১৩)  গোবিন্দপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। 

দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী গোবিন্দপুর মাদ্রাসার ছাত্রী উম্মে হাবিবা শারমিন (১৩) গুরুতর আহত হলে।  হাবিবাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে সন্ধা ৭টার দিকে সেও নিহত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দপুর চালতাতলা এলাকায় পৌঁছানোর পর বিকট শব্দে বাসের সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে চালক ও যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে ভর্তির পরই চালক নুরুজ্জমান মারা যান। আহত মাদ্রাসাছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সে মারা যান।

ফেনী সদর মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১