বাংলাদেশের খবর

আপডেট : ১৭ June ২০২২

প্রশংসায় ভাসছে বাবা ছেলে


বাবা হাবিবুর রশীদ, ছেলে ফারাবি ফারদিন। একজন হলেন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক অপরজন হলেন শ্রেষ্ঠ শিক্ষার্থী। বাবা ছেলে দুজনকেই দেওয়া হয়েছে সম্মাননা। অসাধারণ কৃতৃত্বে প্রশংসায় ভাসছেন তারা। বাবা হলেন বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রশিদ । ওই বিদ্যালয়ের ছাত্র তার ছেলে ফারাবি ফারদিন । সে এ বছর এসএসসি পরীর্ক্ষী। সম্প্রতি শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে মাধ্যমিকে ফলাফল প্রকাশিত হয়। ওই ফলাফলে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রশীদ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও তার ছেলে ফারাবি ফারদিন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়। বাবা ও ছেলের কৃতিত্বপূর্ণ এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ বিরাজ করছে।

বৃহস্পতিবার বিদ্যালয়ের এক অনুষ্ঠানে ওই দুজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষক হাবিবুর রশীদ বলেন, শিক্ষার মান নিশ্চিত করণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন। এজন্য তিনি খুবই আনন্দিত। তিনি আরো বলেন শিক্ষক শিক্ষার্থীদের ভালোবাসা ও সকলের সহযোগিতায় এ সম্মান পেয়েছি। বাবা ও ছেলে একই সাথে সম্মাননা পাওয়ায় খুব ভালো লাগছে। তিনি ছেলের জন্য সকলের নিকট দোয়া চান।

শ্রেষ্ঠ শিক্ষার্থী ফারাবি ফারদিন বলেন এ সাফল্যে আমি খুবই আনন্দিত। নিজের এ সাফল্যের জন্য বাবা মা ও শিক্ষকদের প্রতি সে কৃতজ্ঞ প্রকাশ করেন।

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান খান বলেন, শিক্ষক হাবিবুর রশীদ একজন ভালো মানের শিক্ষক। তার ছেলে ফারাবি ফারদিন ও ভালো একজন ছাত্র। বিদ্যালয়ে আজকের এ সাফল্য আমাদের কাছে খুবই ভালো লাগছে।

বাবা ও ছেলে দুজনেই শ্রেষ্ঠত্ব অর্জন করে বিদ্যালয়ের জন্য সুনাম বয়ে এনেছে। এজন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবাই খুশি। বাবা ছেলের সাফল্য কামনা করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১