আপডেট : ১৮ June ২০২২
সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। দেশের উত্তরের নদ-নদীতেও পানি বেড়ে চলেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উদ্ভূত পরিস্থিতিতে বন্যার পানিপ্রবাহ বাধাহীন করার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রয়োজনে সড়ক কেটে পানি নামার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন তিনি। রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এমন নির্দেশনার কথা জানান তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, ‘সড়কের বাধার কারণে কোথাও বন্যার পানি নামতে সমস্যা হলে তা নির্দ্বিধায় কেটে পানিপ্রবাহ স্বাভাবিক করতে বলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১