আপডেট : ১৯ June ২০২২
ময়মনসিংহের হালুয়াঘাটে অপহৃত এক আদিবাসী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শুভরানা (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক শুভরানা উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারের সাইফুল ইসলামের ছেলে। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অভিযুুক্ত শুভরানাকে আটক করে পুলিশ। এর আগে ১৬ জুন অপরহণের অভিযোগ এনে ওই কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট একটি থানায় মামলা দায়ের করেন। তথ্যটি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এস.এম. খালিদ। ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ জুন সকালে স্কুলে যাবার কথা বলে আর ফিরে আসেনি ওই কিশোরী। তার ফিরে না আসার ব্যাপারে এলাকার বেশ কয়েকজনকে সন্দেহ করলেও পরে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে শুভরানাকে সন্দেহ করে পরিবার। মেয়েকে ফিরে পেতে পরিবার থেকে মামলা দায়েরের পর অপহরণকারীকে ধরতে মাঠে নামে হালুয়াঘাট থানা পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলায় মূল অভিযুক্তকে আটক ও কিশোরীকে উদ্ধার করে উভয়ে থানা হেফাজতে রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১