বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০২২

শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু


তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে রাত থেকে শরীয়তপুরের শিমুলিয়া ও মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে আজ সকাল ৬টা থেকে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার সকালে বিআইডব্লিউটিসির মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসির সূত্রে জানা যায়, রোববার (১৯ জুন) রাতে শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটের ফেরি চলাচল বন্ধ থাকে। এর আগে একই দিন সন্ধ্যার পর থেকে নৌপথের বিভিন্ন স্থানে স্রোত ও ঢেউয়ের কারণে চালকদের ফেরি চালাতে সমস্যা হচ্ছিল। এ কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে শরীয়তপুরের সাত্তার মাদবর মঙ্গলমাঝি-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে রাতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। স্রোত কমে যাওয়ার কারণে ১০ ঘণ্টা পর আজ সোমবার ভোর ৬টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১