বাংলাদেশের খবর

আপডেট : ২১ June ২০২২

গৌরনদীতে গৃহবধুকে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন


বরিশালের গৌরনদী পৌরসভার বড় কসবা গ্রামে স্বর্না আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ এনে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে সোমবার বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময়  নিহতের স্বামী মাসুম খান ও শ্বশুর-শাশুরিকে হত্যাকারী হিসেবে দায়ী করে শাস্তির দাবী জানান বিক্ষুব্ধরা।

উল্লেখ্য, রোববার সকালে গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে স্বর্না আক্তার নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করে গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা শিপন সরদার অভিযোগ করেন, যৌতুকের টাকার জন্য তার মেয়ে স্বর্না আক্তারকে হত্যা করেছে স্বামী মাসুম খান ও তার পরিবারের লোকজন। অপরদিকে হত্যার অভিযোগ অস্বীকার করে মাসুম খানের মা রুনু বেগমের দাবি, তার পুত্রবধু স্বর্ণা আত্মহত্যা করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১