বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০২২

আখাউড়ায় বন‍্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে বন‍্যা দুর্গতদের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় শতাধিক পরিবারের মাঝে নগদ টাকা মুড়ি চিরা চিনি কলা সহ প্রকাল সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা রোববার পানিতে ভিজে বাড়ি বাড়ি গিয়ে ওইসব সামগ্রী বিতরণ করেন।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার অন্তত ১২টি গ্রাম প্লাবিত হয়। এতে পানি বন্দী হয়ে পরে অসংখ্য লোকজন। এঅবস্থায় মানুষের দুখ লাঘবে ওই সংগঠন সাধ‍্যনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

এ সময় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সানাউল ভূইয়া, সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম ভূইয়া লিটন, দফতর সম্পাদক,শরিফ ইসলাম আবির, স্বেচ্ছাসেবক প্রধান সাইফুল মাস্টার প্রমূখ।

সংগঠনের সহ-সভাপতি সানাউল ভূঁইয়া বলেন, মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা সব সময় আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ এক ঝাঁক তরুণ প্রবাসীদের নিয়ে মানবিক এই সংগঠন শুরু করি এবং আমাদের সাধ্যমত আমরা সাধারন খেটে খাওয়া দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত।

পাহাড়ি ঢলে আজ ভালো নেই এ উপজেলার বিভিন্ন এলাকায় মানুষ। তাই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে পানিবন্দি পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী নিজ দায়িত্বে পৌঁছে দিচ্ছি। আমরা আশা করব সমাজের বিত্তবান ব্যক্তি ও অন্যান্য মানবাধিকার সংগঠন এবং সামাজিক সংগঠনগুলো যেন পানিবন্দি নিরীহ মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে দুর্গতদের অনেক মঙ্গল হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১